লোকালয়ে আসা অজগরকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর - The News Lion

লোকালয়ে আসা অজগরকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর




দি নিউজ লায়ন ;  খাবারের সন্ধানে লোকালয়ে আসা অজগরকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর। বুধবার পর্যবেক্ষনের পর গড় পঞ্চকোট সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেয় বনদপ্তর। স্থানীয় ও বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রঘুনাথপুর বনাঞ্চলের গোবরান্দা গ্রামের এক ব্যাক্তির বাড়ীর পাশে সাপটিকে দেখতে পান স্থানীয় মানুষজন। সাপ দেখতে ভিড় করে গ্রামের মানুষজন। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রঘুনাথপুর বনাঞ্চলের আধিকারিকরা। সাপটিকে উদ্ধার করে রঘুনাথপুর বনাঞ্চলের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই ময়ালটিকে পর্যবেক্ষনের জন্য রাখা হয়। বনদপ্তর সুত্রে জানাগিয়েছে, সাপটি লম্বায় ১২ ফুট। ওজন প্রায় ১৫ কেজি। 


 রঘুনাথপুর বনাঞ্চলের আধিকারিক বিবেক কুমার ওঝা বলেন,  খাবারের সন্ধানেই লোকালয়ে চলে এসেছিল ময়ালটি। ঘটনার খবর পেয়ে সাপটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণে সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.